রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
‘আইসিএসবি কর্তৃক প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম আয়োজিত বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে বিশ্বকাপের আলোড়ন তোলা ভোজিনহা যোগ দিচ্ছেন চিলির ক্লাবে এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর হতে পারে দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম - মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
advertisement
জাতীয়

রংপুর সিটি নির্বাচনে জামানত হারালেন আ.লীগ প্রার্থীসহ ৭ জন

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে বড় ব্যবধানে হেরে আওয়ামী লীগের প্রার্থীসহ ৭ জন জামানত হারিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াসহ জামানত হারানো অন্য মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান (ডাব), জাকের পার্টির খোরশেদ আলম (গালাপ ফুল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচন শেষে রাতে ঘোষিত ফল অনুযায়ী দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

image-53

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম ৫ হাজার ৮০৯ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ২ হাজার ৮৬৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান ৫ হাজার ১৫৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট ১ হাজার ৩৬টি। মোট ভোট পড়েছে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৪৪ বিধির ৩ উপবিধি অনুযায়ী ভোটগ্রহণ বা ভোট গণনা শেষ হওয়ার পর কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৮ ভাগ ভোট পেতে ব্যর্থ হলে তার জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। সে হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা ও আমিরুজ্জামান পিয়াল ছাড়া বাকি ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রংপুর নগরীর ২২৯টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। এবার রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

আরও পড়ুন:

যাত্রা শুরু মেট্রোরেলের, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

মেট্রোরেল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট অবমুক্ত

বাংলাদেশের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো: প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ