মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

জাতিসংঘে ভোটে বিরত থাকায় বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। সেখানে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায়, রাশিয়াবিরোধী এমন প্রস্তাব পাস করে ইউক্রেন ‘সংঘাতের’ অবসান ঘটানো যাবে না। ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

এ ছাড়া রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম, জিম্বাবুয়ে।

১০ সদস্য বিশিষ্ট আসিয়ানের আটটি দেশ পক্ষে ভোট দেয়। ভিয়েতনাম ও লাও পিডিআর ভোট দানে বিরত ছিল। একইসঙ্গে চীনও ভোট দানে বিরত থাকে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।

এর আগে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দেয় বাংলাদেশ এবং তিনটিতে ভোট দানে বিরত থাকে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, ভোটের মাধ্যমে স্পষ্ট হয়েছে কে কার পক্ষে। রাশিয়াকে অবশ্যই তার অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ