শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
জাতীয়

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঠিক করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহারের শেষ সময় ৫ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল।

জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে, এ দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।

তিনি বলেন, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি আসনটিতে ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের এমপি মইন উদ্দীন খান বাদলের মৃত্যু হওয়ার কারণে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ