সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
জাতীয়

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।নিয়োগদাতা কোম্পানি গ্রহণ না করায় দুইদিন কুয়ালালামপুর বিমানবন্দরে রেখে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) এয়ার এশিয়ার একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ‘গ্রিনল্যান্ড ওভারসিজ’ নামের একটি কোম্পানি ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনের ইমিগ্রেশন সার্ভারে ডাটা না পাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

রিক্রটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএলনং-৪০) জানিয়েছে, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন বিএইচডিতে গত ১৬ ফেব্রুয়ারি ২৯ জন কর্মীকে পাঠানো হয়। তবে তাদের স্থানীয় নিয়োগকর্তা রিসিভ করতে গেলে মালয়েশিয়ান বিমানবন্দর কর্তৃপক্ষ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের সঠিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তারা বলছে, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আগের বার একই নিয়োগকর্তার মাধ্যমে ৪০ জন কর্মী পাঠানো হয়েছিল, তখন কোন ধরনের সমস্যা পড়তে হয়নি। আর এটি ছিল তাদের দ্বিতীয় ফ্লাইট। তবে তারা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পেরেছে ফেরত পাঠানো ১৯ জন কর্মীর তথ্য এরইমধ্যে সার্ভারে প্রবেশ করানো হয়েছে। তারা খুব দ্রুতই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম বলেন, এ বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়নি। তবে, তাদের কেন ফেরত পাঠানো হয়েছে খতিয়ে দেখবে দূতাবাস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ