সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
জাতীয়

টিএসসিতে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘটে এ ঘটনা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর কয়েক দফা হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বরাত দিয়ে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের আয়োজন চলছিল। সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

‘এরমধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩ জন গণস্বাস্থ্য হাসপাতাল এবং ৩ জন অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ