বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
জাতীয়

দেশে করোনার নতুন উপধরনের উপস্থিতি মেলেনি: আইইডিসিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে এখনও করোনাভাইরাসের নতুন উপধরনের (বিএফ-৭) উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. তাহমিনা শিরিন জানান, আমরা এখনও করোনার নতুন উপধরন বিএফ-৭ এর উপস্থিতি পাইনি। চীন থেকে আসা করোনা পজিটিভ চারজনের জিনোম সিকোয়েন্সের ফলাফল চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিন মিলতে পারে।

আইইডিসিআরের পরিচালক বলেন, সারাদেশ থেকে যারাই কোভিড পজিটিভ হচ্ছেন, তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠাতে বলা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন, ওমিক্রনের নতুন উপধরন ঠেকাতে বেশি আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের নিজস্ব অর্থে কোয়ারেন্টিনে রাখা যায় কিনা, সে বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ বিষয়ে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সেটি বাস্তবায়ন করবে অধিদফতর। পাশাপাশি সব হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখার। সেই সঙ্গে টিকাদান কার্যক্রমে আরও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

ওমিক্রন বিএফ.৭: বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা

সর্বশেষ পাওয়া সংবাদ