শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ 1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd.
advertisement
জাতীয়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ওসি হলেন আশরাফ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন উত্তরের মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

তিনি বলেন, ওসি কে এম আশরাফ উদ্দিন গত ১লা জানুয়ারি কোনাবাড়ী থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় গাজীপুর মেট্রোপলিটন উত্তরের মধ্যে অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কোনাবাড়ীর জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ(উত্তর) বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ,কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ