শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

শাহজালালে আজ থেকে রাতে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান চলাচল

কর্পোরেট সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য দুই মাস রাত ২টা থেকে থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে ৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাধারণত এ সময়ে কুয়াশা বেশি থাকার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। তাই লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের ওই সময়টিকে বেছে নেওয়া হয়েছে।

কামরুল ইসলাম বলেন, এ সময়ে সাধারণত সাত-আটটি ফ্লাইট চলাচল করে থাকে। কিন্তু দুই মাসের জন্য ওই সময়ের ফ্লাইটগুলোকে দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দর সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে দুমাস পর রানওয়ের সংস্কারকাজ শেষ হলে বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত হবে।

এ মুহূর্তে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২-এ নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। এর পরপরই শুরু হবে লাইটিং ব্যবস্থার উন্নয়ন কাজ।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

এদিকে বিমানবন্দরের এটিএম বিভাগের নোটিশে বলা হয়, রাতে ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের চাপ বেশি থাকতে পারে। তবে যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ