বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ১৫ অক্টোবর সেলভো কেমিক্যালের পর্ষদ সভা নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভার তারিখ ঘোষণা গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান পুড়ে ছাই নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা - হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন ও কিট সরবরাহ নিশ্চিত করেছে সরকার শেষ হলো এক যুগের অবসান - বুয়েনস আয়ার্সে মেসির আবেগঘন বিদায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আইএফআইসি ব্যাংক ও রানার মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
জাতীয়

চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা

বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (৮ আগস্ট) সকালে চলনবিল অঞ্চলে ইকো-ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীববৈচিত্র্য দেখা ও জানার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা জাতীয় সম্পদ।

মন্ত্রী বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও দর্শনীয় ও যুগোপযোগী করতে বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতের পাশাপাশি চলনবিলের পর্যটনকে আধুনিক ও সময়োপযোগী করতে নানা উদ্যোগ নিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি চলনবিল পরিদর্শনে এসেছেন। চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী। সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ