শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
জাতীয়

৫ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো দেবতাখুম

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম আবারও আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণে বান্দরবান জেলার নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পর্যটক বহনকারী কোনো মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত যানবাহন কচ্ছপতলী বাজারের পর যেতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। সেখান থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে। এছাড়া নৌপথেও যাতায়াত করা যাবে।

নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ