শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
জাতীয়

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম পর্যটন স্পট

সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটন স্পট আজ ১৬ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ ইং পর্যন্ত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণে নদী, ছড়া ও পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি মেরামত করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ পাওয়া সংবাদ