রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
জাতীয়

পবিত্র আশুরা

আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত ও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী শুক্রবার (২৬ জুন) ১০ মহররম দেশব্যাপী পবিত্র আশুরা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। এর ফলে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা ধর্মপ্রাণ নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এতে আরও বলা হয়, মহররম মাসে পবিত্র আশুরার ধর্মীয় ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকতে হবে।

ডিএমপির মূল নিষেধাজ্ঞাসমূহ:

তাজিয়া মিছিলে কোনো ধরনের দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি বা লাঠি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মিছিল ও আশুরা কেন্দ্রিক যেকোনো স্থানে আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাজিয়া মিছিল শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ