সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
জাতীয়

আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে তারা।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা একটি অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। এই বিবেচনায় সমস্ত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর বাইরে অপতৎপরতা মোকাবিলার জন্য ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রতি আস্থাহীনতার কোনো বিষয় নেই। ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় মাঝে-মধ্যে বিজিবি, সেনাবাহিনী মোতায়েন হয়, এটি রুটিন ওয়ার্ক। গত ১৫ তারিখ সারা দেশ থেকে সেনা সদস্য প্রত্যাহার করা হয়েছে। তারা প্রায় দেড় বছর ধরে মাঠে ছিল। নির্বাচিত সরকার আসার পর তাদের মাঠ থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন কয়েকটি জায়গায় যে তাদের মোতায়েন করা হচ্ছে, সেটার সঙ্গে ওই পরিস্থিতির কোনো মিল নেই।

তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে, সেজন্য সতর্ক থাকার অংশ হিসেবে এই সিদ্ধান্ত। এ সময় সত্যিকার তথ্য-রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যাবে বিগত যেকোনো সময়ের তুলনায় মাস ও বছরওয়ারী অপরাধচিত্র এই সময় অনেক কম বলেও উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির একজন ছেলেকে নিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে মেসেজটা কী, তাকে কী অভিযোগে আনা হয়েছিল, পুলিশ ছেড়েই বা দিল কেন?

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসেছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার, প্রয়োজন মনে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।'

হিন্দু ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, পূজা উদ্‌যাপনের নেতারা সাক্ষাৎ করতে এসেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের দাবি-দাওয়া নিয়ে তারা কথা বলেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছি।

জামায়াতসহ ১১ দলের সমাবেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে। তারা তাদের কথা বলবে, তাদের সে স্বাধীনতা আছে। আমরাও আমাদের কথা মাঠে বলবো।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ