সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন
advertisement
জাতীয়

বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে সব প্রয়োজনীয় আইনি নথি হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে। গত ১২ জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানানো হয় যে, রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে তারা গ্রেপ্তার করেছে। বিষয়টি জানার পরপরই আমি ওইদিন বিকেলে জাতীয় সংসদে জাতিকে অবহিত করি।’

তিনি আরও বলেন, ‘ইউএই সরকার আমাদের জানিয়েছে, বেনজীরকে ফিরিয়ে আনার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। তবে আমরা ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করিনি, তার পরের দিনই ওয়ারেন্ট ও মামলার বিবরণীসহ প্রয়োজনীয় সব নথি পাঠিয়েছি। নথিপত্রগুলো আরবিতে অনুবাদ করে যথাযথ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোমেটিক ব্যাগে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে।’

কাগজপত্র পাঠানোর পর ইউএই থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের দেশের আইন অনুযায়ী একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজ এবং গতকাল সেখানে সরকারি ছুটি ছিল। আগামীকাল রোববার আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে খোঁজ নেব।’

ইউএই-এর সাথে বাংলাদেশের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইউএই সরকার খুব শীঘ্রই বেনজীর আহমেদকে হস্তান্তর করবে।

এর আগে অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ১৫ জন পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আপনারা যে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আজকের এই স্বীকৃতি শুধু আপনাদের নয়, বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ