সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের
advertisement
জাতীয়

শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানবিক সহায়তা জোরদার করার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার প্রতিটি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)’-এর ২০২৬ সালের মানবিক বিষয়ক অধিবেশনের এক উচ্চপর্যায়ের আলোচনায় তিনি এই আহ্বান জানান। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বহুমুখী ও কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (WPS) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে শামা ওবায়েদ টেকসই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলন প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রশংসা করেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতের ফলে নারী ও শিশুদের অবর্ণনীয় দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী অর্থায়নের ঘাটতি পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইকোসক মানবিক বিষয়ক অধিবেশনের প্যানেল আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরে ‘ইউএন উইমেন’-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ