রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
জাতীয়

সারা দেশে নিরবচ্ছিন্ন রেল নেটওয়ার্কের উদ্যোগ, পঞ্চগড়-কক্সবাজার লাইন হবে ব্রডগেজ

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন।

হাসান শিপুল বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’

এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।

সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ