রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা
advertisement
জাতীয়

ছুটি শেষে ঢাকামুখীদের চাপ:

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষ হলেও বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক কারখানার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখনো কর্মস্থলে ফিরছেন। ফলে ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বড় প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুতে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ড ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

শনিবার (৬ জুন) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হলেও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে যানজট এড়াতে এবং পারাপার স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য দুই পাশে আলাদা দুটি করে বুথ রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ