শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

ঢাকা ২ সিটির আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ছয় কর্মকর্তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন- তারা যেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর করতে দ্রুত প্রক্রিয়া শুরুর কাজ করছি।’

এর আগে, বিকেলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার জন্য দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন- যথাক্রমে ঢাকা উত্তরের করপোরেশনের (জোন-৫) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বর্জ্য কতটুকু অপসারণ হয়েছে, তা দেখতে গিয়ে কয়েকটি স্থানে বর্জ্যসহ আগের ময়লার স্তূপ পড়ে থাকা দেখে অসন্তোষ প্রকাশ করেন। গাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তাৎক্ষণিক আঞ্চলিক দুই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ