রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
জাতীয়

ডা. লি জং-উক স্মারক পুরস্কারে ভূষিত কিংবদন্তি অধ্যাপক আবুল ফায়েজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ ‘ডা. লি জং–উক মেমোরিয়াল প্রাইজ ফর পাবলিক হেলথ ২০২৬’ পদকে ভূষিত হয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃতি সন্তান এই বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ট্রপিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্যে অসামান্য অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন। 

বিশেষ করে ম্যালেরিয়া, সাপের কামড়জনিত বিষক্রিয়া (স্নেকবাইট এনভেনোমেশন) এবং অবহেলিত ট্রপিক্যাল রোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক স্বীকৃত।

অধ্যাপক ফয়েজ যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মেডিসিনের অধ্যাপক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় অবহেলিত ট্রপিক্যাল রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যনীতি এবং ক্লিনিক্যাল গাইডলাইন প্রণয়নেও তাঁর অবদান অনস্বীকার্য।

ট্রপিক্যাল রোগ মোকাবিলায় অগ্রগণ্য এই ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্নেকবাইট এনভেনোমেশন ওয়ার্কিং গ্রুপের সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ড্রাগস ফর নেগলেক্টেড ডিজিজেস ইনিশিয়েটিভ (ডিএনডিআই)–সহ একাধিক আন্তর্জাতিক গবেষণা কর্মসূচির সঙ্গেও যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং দেব কেয়ার ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অবহেলিত ট্রপিক্যাল রোগ নিয়ে গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জনস্বাস্থ্যে অনন্য এই সাফল্যে অধ্যাপক ডা. এম এ ফয়েজকে দেশের বিভিন্ন মহলে অভিনন্দন জানানো শুরু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ