রবিবার, ২৪ মে ২০২৬
রবিবার, ২৪ মে ২০২৬
শিরোনাম
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় দেশে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা নিউইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয়ে জায়েদ খান ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেফতার মমেক হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল
advertisement
জাতীয়

হাম ও ‍হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হঠাৎ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগের প্রকোপ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ এই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ১৩২টি শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সংখ্যাটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নতুন আক্রান্তদের বেশির ভাগকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ