শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা:

র‌্যাব আগের মতো থাকছে না, পূর্ণাঙ্গ আইন হচ্ছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আর আগের মতো করে থাকছে না। এতদিন বাহিনীটি আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করলেও এখন এর জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন তৈরি হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, র‌্যাব বিলুপ্ত না করে একে একটি সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ আইনের আওতায় এনে বদলে ফেলা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে এই বাহিনীর নাম ও পোশাকও সম্ভবত বদলে যাচ্ছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

র‌্যাব বিলুপ্তির দাবি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, র‌্যাব আর আগের মতো করে থাকছে না। এতদিন বাহিনীটি আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করলেও এখন এর জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন তৈরি হচ্ছে। এই নতুন আইনের মাধ্যমে র‌্যাবের জবাবদিহিতা ও কার্যক্রমসহ সবকিছু অনেক বেশি ওয়েল-ডিফাইনড থাকবে। এর অংশ হিসেবে বাহিনীর নাম ও পোশাকেও পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে, রাষ্ট্রে একটি দক্ষ ‘এলিট ফোর্স’ থাকার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রচলিত পুলিশ বাহিনী যা পারে না, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ইক্যুইপমেন্টের কারণে এই এলিট ফোর্স তা সফলভাবে মোকাবিলা করতে পারে। নতুন আইনের ফলে অতীতের মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকিগুলো আর থাকবে না।

রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে এই বাহিনীকে আর ব্যবহার করা হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘পরবর্তী যে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছি, তার প্রধান উদ্দেশ্যই হলো ‘ইনসাফ’ বা ন্যায়বিচার কায়েম করা। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ করা হবে।’

তিনি বলেন, যেকোনো নাগরিকের ক্ষেত্রে সরকার আইনের শাসন ও ন্যায়বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে।

ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রজেক্টটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ