মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৬ শিশু মারা গেছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল পাঁচজনের। একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৭৪ জন। আর হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ২৪৩ জন। হামে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।

রোববার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৬৩৩ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ২২৮ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, সিলেট বিভাগে ৮০ জন,  খুলনা বিভাগে ৮৯ জন এবং রংপুর বিভাগে ১৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৭৬৭ জন।

১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দু’জনসহ এখন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৬ হাজার ১২৪ জন হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৪১ জন

সর্বশেষ পাওয়া সংবাদ