মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
জাতীয়

রাত থেকে যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রবিবার (১৭ মে) রাত থেকে ঢাকার বেশকিছু এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকার সভার-আশুলিয়াসহ বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

এছাড়াও এই সময়ে উল্লেখিত স্থানগুলোর আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ