শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : আসিফ নজরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি ঢাবির ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।

পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।’

তিনি আরও লেখেন, ‘তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।’

ড. আসিফ নজরুল বলেন, ‘তখন দেশে এরশাদের প্রবল শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের ঢাবিতে পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি এক সময় এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে দাবি করেন অনেকে, তবে এর বিরোধীতাও করেন কেউ কেউ। এরই প্রেক্ষাপটে আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট দেন বুধবার রাতে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ