শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথমবারের মতো ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

চতুর্থ ইনিংসে ২৬৮ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। ৫২.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে পেরেছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছিল ৩৮৬ রানে। ২৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

মিরপুরে এর আগে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ২০১০ সালে জিতেছিল তারা। আজ জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হতো পাকিস্তানকে। সেটি পারেনি মোহাম্মদ রিজওয়ান-শান মাসুদরা।

পাকিস্তানের ব্যাটিং লাইনের অর্ধেকটাই গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার তুলে নিয়েছেন তিনি। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারও গড়েছেন নাহিদ। এর আগে ৬১ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আজ তিনি খরচ করেছেন ৪০ রান।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ।

সর্বশেষ পাওয়া সংবাদ