শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না :

সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না।

সোমবার (১১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবি বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের জনগণ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা সেখানে কথা বলব।’

হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাইলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার-পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার প্রেক্ষিতে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নির্বাচনী বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দেয় কি না, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, ‘আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। আমাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশ নীরব থাকবে না। অতীতের মতো সীমান্ত পরিস্থিতি আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দুই দেশের নেতৃত্বই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ