মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার
advertisement
জাতীয়

১০৭ পুলিশ সদস্যকে পুলিশ পদক প্রদান স্থগিত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। 

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী  তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে তিনি এর উদ্বোধন করবেন।

তবে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার (৯ মে) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম  জানান, ‘রাষ্ট্রপতি আজ সকালে দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।

তিনি আরও বলেন, পদক সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।

তবে, পুলিশ সপ্তাহ-২০২৬-এর অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং পদকগুলো পরবর্তীতে প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা। 

 

সর্বশেষ পাওয়া সংবাদ