বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারন অর রশিদ।

গ্রেফতার কৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার ধারাবহর গ্রামের সোবহান এর ছেলে আমির হোসেন (৩৫), একটি জেলার জালালাবাদ থানার মীরেরগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিন এর ছেলে রাকিব (৩২), মৌলভীবাজার জেলার রাজনগর থানার চেলারচক গ্রামের আরজু মিয়ার ছেলে দুদু মিয়া (৩৫) ও সিলেট জেলার গোলাপঞ্জ থানার ধারাবহর গ্রামের সাইফুদ্দিন এর ছেলে জোবায়ের (২৫)।

জানা যায়, ভুক্তভোগী গৃহবূধর সাথে তার স্বামী দেলোয়ার এর সাথে ঝগড়া থাকায় সেই ঝগড়া সমাধান করাবে এমন কথা বলে তার স্বামীর বন্ধুরা গত সোমবার (২৩ জানুয়ারি) তার নিজ বাসা থেকে নিয়ে যায় পরে তাকে শহরের মডেল থানাধীন মদনগঞ্জ রোডে সারা টেক্সটাইলে উত্তর পূর্ব পাশে মেইন রোডের যাত্রী ছাউনির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় আসামীরা। পরে ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেয়।

ভুক্তভোগী বাদী হয়ে গত বুধবার (২৫ জানুয়ারি) নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর ৪ জনকে গ্রেফতার করেছি আমরা। তাদের বিরদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ