বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

কক্সবাজারে আরসা কমান্ডারসহ আটক ৫

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ ও ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‌্যাব -১৫ এর যৌথ অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানান র‌্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (আইন ও গণমাধ্যম )।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় এপিবিএন ও র‍্যাবের দল। এসময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি বলে জানান র‌্যার।

সর্বশেষ পাওয়া সংবাদ