বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জাকির হোসেন (২৯) নামে এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পারকুল গ্রাম থেকে আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি সিআর- ৪১৮/২০(নবীগঞ্জ) মামলায় যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন মৌলভীবাজার সদর থানা খলিলপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে বলে পুলিশ সূত্রে জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ