রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা
আইন-আদালত

জিন্নত আলী হত্যার মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি!

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বৃদ্ধ জিন্নত আলী (৬০) হত্যা মামলার প্রধান আসামী বাবুলকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং- এ অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাত দিনের মাথায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসা বাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যার দায় স্বীকার করেছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব ও নুর জাহান লাবনী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুর জাহান আলী ও সিংগাইর থানার ওসি মো: জিয়ারুল ইসলাম প্রমুখ।

Imported from WordPress: image-37.png

নিহত জিন্নত উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও ৩ সন্তানের জনক। হত্যাকারী বাবুল একই গ্রামের আজহারের ছেলে।

এদিকে ঘাতক বাবুল জিন্নাত আলীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং কোর্টেও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিবেন বলে মঙ্গলবার (১১জুন) দুপুরে জানিয়েছেন সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত বাবুলকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১০ জুন) রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজহার সূত্র প্রকাশ, হত্যাকারী বাবুল ও তার বাবার সঙ্গে মাদকের টাকার যোগান নিয়ে কথা কাটাকাটি হয়। এতে প্রতিবেশী জিন্নাত আলী বাবুলকে মাদক সেবনে টাকা দিতে তার বাবাকে নিষেধ করে। ঘাতক বাবুল এতে ক্ষিপ্ত হয়ে ৪ জুন সন্ধ্যায় বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে জিন্নত আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দোকানদার রুবেলসহ প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। এরপর থানায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে ঘাতক বাবুলকে গ্রেফতার করে।

এই সম্পর্কিত আরো

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা