রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

গোরারাই বাজারে গুলাগুলির ঘটনার ৩ আসামি কারাগারে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলাধীন গোরারাই বাজারে গত রমজান মাসে(৬/৪/২৪) গুলাগুলির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ৩ জন গুলিবৃদ্ধ হন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গোরারাই গ্রামের ফরহাদ চৌধুরী(২৭) বাদী হয়ে হালিমপুর গ্রামের রিপন মিয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং ১১-৮/৪/২৪ইং।

পরবর্তীতে ১৬জন আসামী মৌলভীবাজার আদালত থেকে জামিন নেন এবং ৭ জন আসামী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন আনেন। গত ২৯/৫/২৪ইং আগাম জামিন গ্রহন করেন। সেই হিসেবে আজ সোমবার জামিনের মেয়াদ শেষ হলে,আসামীগন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক এর আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের মধ্যে ৩ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

প্রেরণকৃত আসামীগন হলেন- ১/ রিপন মিয়া(৪৩) পিতা বাদশা মিয়া,২/ গিয়াস মিয়া(৪১) পিতা আলা উদ্দিন ৩/ আব্দুস সালাম (৪২) পিতা মুহিব উল্লাহ সকলেই হালিমপুর,মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, আসামী রিপন মিয়ার গ্রামের বাড়ী হালিমপুর থেকে ইতিমধ্যে ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ