রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসা পড়ুয়া কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. শাহিন (৩৯) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত শাহীন মিয়াকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৪ জুন) গভীর রাতে তাকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাড়াউন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন নালিতাবাড়ী উপজেলার বনকুড়া এলাকার শামসুল হকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর একজন মাদ্রাসাপড়ুয়া ছাত্রী। অভিযুক্ত মো. শাহিন মাদ্রাসায় যাতায়াতের পথে অনেকদিন আগে থেকে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৩০ জুন সকালে সেই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে শাহিন ও তার বন্ধু হাবি মিয়া (৪০) তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে ওই ছাত্রীর দাদী বাদী হয়ে শাহীন মিয়া ও হাবি মিয়াকে বিবাদী করে ২০১৩ সালের ৩ জুলাই নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ছাত্রীকে উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামীরা পলাতক থাকায় শাহীন মিয়া ও হাবি মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের কাছে বিষয়টি প্রমান হওয়ায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি শাহিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। ওই ঘটনার পর থেকেই শাহিন আত্মগোপনে ছিলো।

র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহীন মিয়াকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, র‍্যাব কর্তৃক গ্রেফতারকৃত শাহীন মিয়াকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ