বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে হাই সিকিউরিটি কারাগারে ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বন্দী ওই আসামি।

কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হসপিটালে পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত ব্যক্তি হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৩০)। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দন্ডবিধি মামলা ছিল।

হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার সুব্রত কুমার বালা জানান, সে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কারাগারে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন:

কারাগারে বন্দির আত্মহত্যা: এক কারারক্ষী প্রত্যাহার, দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি

বড়লেখায় প্রতারনার দায়ে স্বামী-স্ত্রীর ৬ বছরের কারাদণ্ড

সর্বশেষ পাওয়া সংবাদ