বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

বড়লেখায় প্রতারনার দায়ে স্বামী-স্ত্রীর ৬ বছরের কারাদণ্ড

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় এক আইনজীবীর করা মামলায় স্বামী-স্ত্রীকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দিয়েছেন।

সম্প্রতি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া এলাকার সৈয়দ মোল্লার ছেলে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বাদি পক্ষের আইনজীবী আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় পৃথক দুটি ধারায় আদালত রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০১৭ সালে ১২ অক্টোবর বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের বাসায় জীপসাম বক্স ও লাইটিংসহ যাবতীয় ডিজাইনের কাজ ১ লাখ ২০ হাজার টাকায় সম্পাদনের চুক্তি করেন রিপন মোল্লা। চুক্তি অনুয়ায়ী অগ্রিম ৫০ হাজার টাকা রিপন মোল্লার স্ত্রী জলি খাতুন গ্রহণ করেন। কিন্তু পরে তারা কোনো কাজ না করে গা ঢাকা দেন। দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত না পেয়ে আইনজীবী গোপাল দত্ত ওই বছরের ১২ ডিসেম্বর আসামিদের আইনগত বিজ্ঞপ্তি পাঠান। এতে কোনো সাড়া না পাওয়ায় গোপাল দত্ত ২০১৮ সালে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনের বিরুদ্ধে আদালতে (সিআর-৩০/১৮(বড়) মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ