রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাস

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচার প্রার্থীদের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তণ করা হয়েছে। আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচার প্রার্থী ব্যবহার বিধি অনুসরণ করে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্ট কপি) ব্যবহার করে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচার প্রার্থী প্রবেশ পাস দেখানো ছাড়া প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ