রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

মায়ানমারের তিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সাড়ে চার লাখ ইয়াবা এবং ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা (কিয়াট) উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আরাকান জেলার আইকাফ থানার অনডাং এলাকার মৌং সা দুর ছেলে এ খং সা, স্যাং টোয়েং-এর ছেলে মৌং চোং অং এবং পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ও এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন। আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন।

রায়ে দণ্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং দণ্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা : হাইকোর্ট

মাকে পাঁচ টুকরা করে হত্যা: ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ পাওয়া সংবাদ