রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় কারাগারে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২২ জানুয়ারি) উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় টহলকালে তাদেরকে আটক করে বিজিবি পরে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃত ব্যক্তিরা হলেন- ভারতের ত্রিপুরা জেলার কবিল থানার বিনয়নগর গ্রামের ফাকিল হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩০) ও ভালসাড জেলার পালগ্রাম থানার হাকিম খানের ছেলে মো. মাইকেল খান (৩২)।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে দত্তগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চালকবিহীন একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর নিকটস্থ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ