বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

image-211

অভিযান সুত্রে জানা গেছে, সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় দর্শনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স দোয়েল মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স মাস্টার ফার্মেসির মালিক আবু সাঈদকে একই অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

image-212

এছাড়া, মেসার্স সিরাজ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রয় ও ফলের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ সুমন আলীকে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক শামীম মিয়াকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

image-213

সর্বশেষ পাওয়া সংবাদ