রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রবিবার রাত ১০টা ১মিনিটে ফাঁসিতে ঝুঁলিয়ে এক আসামির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ওই ফাঁসির আসামির নাম শুক্কুর (৩৯) তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্ঠিয়া কর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত হন। তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুর হওয়ায় সকল আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রবিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ জানান, ফাঁসি কার্যকর কালে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির, সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ