রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের সোহেল রানা

অনলাইন ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জামিন পেয়ে পালিয়ে গেছেন ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, শারীরিক অসুস্থতার কথা বলে গত বছরের ৮ ডিসেম্বর শর্তসাপেক্ষে জামিন পান সোহেল রানা। থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা দেওয়া এবং মেখলিগঞ্জ থানা এলাকার বাইরে না যাওয়ার শর্ত ছিল। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে গ্রেপ্তার হন সোহেল রানা। পরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে দেশটির একটি কারাগারে বন্দী রাখা হয়। এরমধ্যে গত বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সোহেল রানার সাজা ঘোষণা করেন। এরপর থেকে জামিন পাওয়ার আগ পর্যন্ত তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলেই ছিলেন।

উল্লেখ্য, গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটি। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে ২০২১ সালে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।

সর্বশেষ পাওয়া সংবাদ