রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী ২০ বছর পর র‌্যাব-৯ এর হাতে গ্রেফতার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তাকে প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করে র‌্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানার মামলা নং- ১৮(০৮) ২০০০, জিআর নং- ৭০৫/২০০০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/২০০০ মূলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে সিরাজ (৪১)। বর্ণিত আসামী দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে আজ শুক্রবার (২০জানুয়ারী) ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ