মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
আইন-আদালত

ঝিনাইদহে বিএনপি জামায়াতের ৩৮ নেতাকর্মী গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, কালীগঞ্জ উপজেলা থেতে ১০ জন, মহেশপুর উপজেলা থেকে ৭ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো