সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আইন-আদালত

উল্লাপাড়ায় চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল এই নারী সিন্ডিকেট চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে আটক করে।’

ভুক্তভোগী আছমা খাতুন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করেছিলো।

এব্যাপারে প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই নারী চক্রটি এলাকার বিভিন্ন ব্যাক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলো (১) বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে