বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
আইন-আদালত

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঐ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে জানতে পারে পাঁচ বছরের এক পলাতক সাজাপ্রাপ্ত আসামি শেরপুর বাজার এলাকাধীন ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’য় অবস্থান করছে। এতে তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল এর নেতৃত্বে একদল পুলিশ মেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত. আনোয়ার আলীর ছেলে সুমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গ্রেফতার হওয়া আসামি সুমন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানার ২০০৯ সালের দ্রুত বিচার আইন- ২০০২ এর ৪(১) ধারার একটি মামলায় ০৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই মো. মোশাহিদ কামাল জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ