মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে দুই মাদকসেবীর কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় দুই মাদকসেবীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের একশত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬১) সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে ও মো.মোহন (২৬) নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ বিন আখন্দ ও এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক সেবী আবুল হোসেন ও মোহনকে (২৬) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ