রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

টেকনাফে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামী করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ১৩ জানুয়ারী ভোর ৬টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া জনৈক আবুল কালামের বসত বাড়ির নিকট অভিযান পরিচালনা করে।

এসময় ৬০ হাজার ইয়াবাসহ আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং পুত্র মো. আরাফাতকে (১৯) ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযান চলাকালে আরও একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ