বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান
আইন-আদালত

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে থাকা আদাবর থানা অস্ত্র আইনের মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার ১৮ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এ রায় ঘোষণা করেন।
 
এর আগে, গত রোববার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার এ দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
 
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মাদক কারবারী সন্দেহে আদাবর থেকে আটক করে র‍্যাব, পরে তাকে নিয়ে তার বাসায় অভিযান চালান। সেখান থেকে ফয়সাল করিমের দেখানো মতে, চার রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করে। এসময় তাকে অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় র‍্যাব-২ এর হাবিলদার মো. মশিউর রহমান ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করেন।
 
মামলাটি তদন্ত করে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে চার্জশিট জমা দেন। মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। 
 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।
 
৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এই সম্পর্কিত আরো

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান