সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগীতার মামলায় সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক খোন্দকার শাহ আলম।

অভিযুক্ত আসামিরা হলো- কাশিয়াডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস, রমজান মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম, পূর্বপাড়ার মৃত গফুর আলী বিশ্বাসের ছেলে আমজেদ আলী, কাশিয়াডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল আহাদ ওরফে আদুল হোসেন মেম্বর, মৃত রমজান মণ্ডলের ছেলে আকবার আলী, ছুরমান আলীর ছেলে ইকবার মাহমুদ এবং মৃত বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর স্বামী কৃষি কাজসহ খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ জুন সকালে স্বামী রিকশা চালাতে খুলনা চলে যান। এ সুযোগে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে আসামি আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজুল ইসলাম মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী ৭ জুলাই শার্শ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে আটক আসামিদের দেওয়া তথ্য এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার কারণে ওই সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে আক্তারুজ্জামান, আব্দুল্লাহ বিশ্বাস ও আব্দুল আহাদকে পলাতক দেখানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার