শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মালেক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মালেককে রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-৪ সিপিসি-১ এর যৌথ অভিযানে শাহ আলী থানার মোবারক হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মালেক দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া মণ্ডলবাড়ী গ্রামের বাসিন্দা।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার-সংক্রান্ত তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

রায় ঘোষণার পর মালেক দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত শুক্রবারের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত